Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের স্মরণ

চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের স্মরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ এবং আহতদের স্মরণ করল চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ। বুধবার (২৭ নভেম্বর) এ উপলক্ষে কলেজের ক্লাসরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। মূখ্য আলোচক হিসেবে ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামীম আহমেদ। সূচনা বক্তব্য প্রদান করেন আয়োজক কমিটির আহ্বায়ক ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শবনম মোস্তারী।

অনুষ্ঠানের শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়া ও গীতাপাঠের মাধ্যমে। বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে শিক্ষার্থীরাও বক্তব্য রাখে।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক শরিফা রহমান সুইটি এবং হিসাববিজ্ঞানের প্রভাষক মোঃ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সফল করার জন্য কলেজের সকল বর্ষের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!