চাঁদপুরে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজাসহ আটক ২
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে বুধবার প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , চাঁদপুর মিনি কক্সবাজার সংলগ্ন এলাকায় বুধবার বিকাল ৩টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি যাত্রীবাহী বোটে তল্লাশি করে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

