Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬ জন

চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬ জন

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরের কোড়ালিয়ায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা হয়েছে। এই ঘটনায় একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।

আজ রোববার ভোরে কোড়ালিয়া এলাকার জাকিরের ভবনের চতুর্থ তলায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ওই বাসার আবদুর রহমান (৬০), তাঁর স্ত্রী শাহনাজ বেগম (৫৫), ছেলে ইমাম হোসেন সর্দার (৩৫), মহিন সর্দার (১৬), পুত্রবধূ খাদিজা বেগম (২৫) ও ছেলে মিরাজের স্ত্রী নিবা আক্তার (২২)।

জানা গেছে, রোববার ভোররাতে সেহরির জন্য খাবার গরম করতে রান্নাঘরে যান পুত্রবধূ খাদিজা বেগম। ওই সময় গ্যাসের চুলার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন ওই বাসার আবদুর রহমান, তাঁর স্ত্রী, দুই ছেলে, দুই পূত্রবধু। তাদের মধ্যে প্রথমে চারজনকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়। পরে দুইজনকে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক।

পরিবারের সদস্য লিজন তালুকদার জানান, বাসায় ১১ জন ছিলেন। এরমধ্যে ৬ জন দগ্ধ হন। আবদুর রহমানের ছোট ছেলে রাতে বাসা থেকে বেরিয়ে পড়েন। এতে রাতে বাসার প্রথম দরজায় তালা লাগিয়ে রাখেন। এতে করে আগুন পুরো বাসায় ছড়িয়ে পড়লে তারা বাসা থেকে বের হতে বিলম্ব হয়।

প্রতিবেশী বাসার রাশিদা বেগম বলেন, সেহেরী খেতে ওঠার পর বিকট আওয়াজ ও চিৎকার শুনতে পাই। পরে দরজা খুলতে বিলম্ব হয়। দরজার খোলার পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, হাসপাতালে আনা আহতদের শরীরের হাত-পা, মুখ মন্ডল দগ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকে ঢাকায় পাঠানো হয়। পরে বাকি দুজনকেও ঢাকায় পাঠানো হয়।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!