ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বৃষ্টি ও জোয়ারের পানিতে পিরোজপুরের নিম্নাঞ্চল প্লাবিত
পিরোজপুর প্রতিনিধি
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ায় পিরোজপুরে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাশাপাশি শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
বুধবার (২৮ মে) সকাল ১০ টা থেকে শুরু হওয়ায় টানা বৃষ্টিপাতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন জেলার সাধারণ মানুষ। ভারী বৃষ্টিতে জেলার কাউখালীর সন্ধ্যা নদীর তীরবর্তী এলাকা, ইন্দুরকানীর বড় মাছুমিয়া, মঠবাড়িয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বাসিন্দা মোজাম্মেল হক বলেন, আমাদের দ্বীপ ইউনিয়নের সন্ধ্যা ও কালীগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় হাজারো পরিবারের বসবাস। সাগরে নিম্নচাপ হলেই এ এলাকার মানুষের চিন্তা বাড়ে। রাত থেকে শুরু হওয়ায় বৃষ্টির পানিতে আশপাশ তলিয়ে গেছে। জোয়ারের পানি উঠলে বিপদ হয়ে যাবে।
মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা মো. আবির হোসেন বলেন, আমাদের এখন থেকে সাগর কাছে হওয়ায় সাগরে নিম্নচাপের প্রভাবে নদীতে জোয়ারের পানি ও বৃষ্টির কারনে নদীর পাড়ের আশপাশের তলিয়ে গেছে। বৃষ্টির কারনে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না।
পিরোজপুর শহরের বাসিন্দা আবদুর রহিম বলেন, বৃষ্টির কারনে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে আমাদের চলাচলে অনেক সমস্যা হচ্ছে। বিশেষকরে রাস্তায় পানি থাকায় রিকশা গাড়ি খানাখন্দে পড়ে দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায় পিরোজপুরে বুধবার (২৮ মে) সকাল ১০ টা থেকে বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী দুই দিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
এ বিষয়ে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং জরুরি খাদ্য সহায়তার ব্যবস্থা আছে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit

