Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৫” উপলক্ষ্যে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা

গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৫” উপলক্ষ্যে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা

 
 
গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী) পটুয়াখালীর কলাপাড়ায় “গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৫” উপলক্ষ্যে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বেলা ১১ টায় উপজেলার লালুয়া মুক্তিযোদ্ধা বাজারে ঐ কর্মসূচী পালিত হয়।
 
আলোচনা সভায় বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশী ক্ষতির কবলে পড়েছে উপকূলীয় এলাকার মানুষ, বিশেষ করে নারী ও শিশু। তাই পরিবেশ রক্ষায় সকলকে দ্বায়িত্বশীল হতে হবে। 
 
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, জেলে, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও শিশু ফোরাম সদস্যরা। 
 
অংশগ্রহনকারীরা তাদের প্লাকার্ড, পোষ্টার ও স্লোগানের মাধ্যমে জলবায়ু ন্যায্যতা, পুন-নবায়নযোগ্য শক্তির ব্যবহার, বৃক্ষ রোপনের গুরুত্ব তুলে ধরেন। আলোচনা শেষে ভবিষৎতে পরিবেশবান্ধব ও জলবায়ু অভিজোযন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপস্থিত সকলে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!