Dark Mode
Friday, 19 June 2026
ePaper   
Logo
গোপালগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

গোপালগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

গোলাম রব্বানী, গোপালগঞ্জ

গোপালগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে গোপালগঞ্জ পৌর শহীদ মিনারে ফুল দিয়ে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এরপর শ্রদ্ধা জানিয়েছেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানসহ জেলা পুলিশ বাহীনির সদস্যরা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার । ৫২ এর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গোপালগঞ্জ জেল পুলিশের পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন জেলার তানিয়া জামান।

শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ জেলার গনমাধ্যমকর্মীরা। এরপর একে একে শ্রদ্ধা জানান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষিকা বৃন্দরা। কয়েকটি চিকিৎসা সংগঠনের নেতাকর্মী ও জেলায় কর্মরত চিকিৎসকেরা। এরপরেই সকল শ্রেণী পেশার মানুষেরা ফুল দিয়ে ভাষা আন্দোলনের সকল শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!