গাইবান্ধায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ২
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুুরা গ্রামে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৯ টায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রমজান আলী (৪৫)। তিনি ওই গ্রামের সদেল হকের ছেলে । এ ঘটনায় দুুইজনকে আটক করেছে পুলিশ ।
স্থানীয়রা জানান, উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুুরা গ্রামের সদেল হকের ছেলে রমজান আলীর সাথে তারই চাচাতো ভাই শফিকুল ইসলামের বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে দুুইপক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে রমজান আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
গোবিন্দগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বনিক বার্তাকে জানান, খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রমজান আলীর মরদেহ উদ্ধার ও ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

