গদাইপুরে নৌকার প্রার্থী’র প্রচার-প্রচারনায় নির্বাচনী মাঠ জমে উঠেছে
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী শেখ জিয়াদুল ইসলাম জিয়ার নির্বাচনী প্রচার-প্রচারনার মাঠ আবারও জমে উঠেছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।
তারই ধারাবাহিকতায় স্থগিত থাকা ইউপি নির্বাচনের দিন পুনরায় ধার্য করা হয় আগামী ২০ সেপ্টেম্বর। আগামী ২০ সেপ্টেম্বর তারিখের ঘোষিত ইউপি নির্বাচন সামনে রেখে তার নির্বাচনী ইউনিয়নে এক আনন্দঘন আমেজের সৃষ্টি হয়েছে। যা চোখের দৃষ্টিনন্দন কেড়ে নেওয়ার মতো।
স্থগিত ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই নৌকা মার্কা প্রতীকের জয় ধ্বনি এলাকা জুড়ে। সরেজমিনে গিয়ে ও এলাকাবাসীর নিকট জানা যায়, নৌকা মার্কার প্রার্থী শেখ জিয়াদুল ইসলাম জিয়া একজন সৎ দক্ষ ও আদর্শবান রাজনীতিবিদ। তিনি এলাকার মানুষের যেনো মন কেড়ে নিয়েছে এমনটাই চিত্র অত্র ইউনিয়নে।
এলাকাবাসী জানান, শেখ জিয়াদুল ইসলাম জিয়া সর্বদা গরিব ও মেহনতী মানুষের সর্বদা পাশে থাকেন। তিনি দীর্ঘদিন যাবৎ গরিব দুঃখী ও মেহনতী মানুষের পাশে থেকে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সুখ-দুঃখকে ভাগাভাগি করে নিয়ে সুনামের সহিত সম্মানে ভূষিত হয়ে আছেন। তিনি করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধেও নিজের জীবনের তোয়াক্কা না করে, এলাকাবাসীকে করোনাভাইরাস থেকে বাঁচাতে সর্বদা সরকারি নির্দেশনা মোতাবেক দিকনির্দেশনা প্রদান করে আসছেন।
শুধু তাই নয় তিনি করোনাভাইরাস এর মধ্যে তার নিজ অর্থায়নে গরিব দুঃখী অসহায় মানুষের মুখে তুলে দিয়েছেন খাদ্য। তার নিজস্ব অর্থায়নে ত্রান সামগ্রী, খাদ্য, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ সহ তিনি এলাকায় ঘুরে ঘুরে মানুষকে মাস্ক পরার পরামর্শ সহ সরকারি বিধি নিষেধ মেনে চলার কার্যক্রম অব্যাহত রেখেছেন। এলাকাবাসী আরো জানান, আমরা এমন সৎ ও যোগ্য একজন মানুষকে আমাদের চেয়ারম্যান হিসাবে চেয়েছি আজ আমাদের মনে হচ্ছে আমরা এলাকাবাসী তা পেয়ে গিয়েছি।
তাই আমরা এলাকাবাসী একজোট হয়ে আগামী ২০ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ সারাদিন নৌকা মার্কায় আমাদের মহা মূল্যবান ভোটটি দিয়ে শেখ জিয়াদুল ইসলাম জিয়াকে চেয়ারম্যান করবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়,আমরা এলাকাবাসী আশাবাদী শেখ জিয়াদুল ইসলাম গদাইপুর ইউনিয়নকে আগামী উন্নয়নের ধারা বজায় রাখতে ও একটি ডিজিটাল ইউনিয়ন গড়ে তোলার চেষ্টা করবে। এ বিষয়ে নৌকা মার্কার প্রার্থী শেখ জিয়াদুল ইসলাম বলেন,আমার লক্ষ্য একটাই, আমার নির্বাচনী ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমি সবার নিকট দোয়া ও সমর্থন আশাবাদী।
আমি শাসক নই, এলাকাবাসীর সেবক হয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী, দেশরত্ন , শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড কে এগিয়ে নিয়ে যেতে সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে চাই। এলাকাবাসীর কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সুখ দুঃখকে ভাগাভাগি করে নিতে চাই। আমি সর্বদা এলাকা বাসীর জন্য ছিলাম, আছি, আর মহান আল্লাহ তাআলা আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন আমি আমার ইউনিয়ন বাসির পাশেই থাকতে চাই। আমি আশাবাদী আগামী ২০ সেপ্টেম্বর এলাকাবাসী আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে তাদের সেবক হয়ে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজ করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

