Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
গণঅভ্যুত্থান দিবসে রাজাপুরে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা

গণঅভ্যুত্থান দিবসে রাজাপুরে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা

 
 
মো. নাঈম হাসান ঈমন, রাজাপুর (ঝালকাঠি) 
 
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলার হাইলাকাঠি এলাকায় শহীদ মো. রুবেল হোসেনের কবরে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ্র। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম, রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
 
অপরদিকে, উপজেলার বড় কৈবর্তখালী এলাকায় শহীদ মো. মনির হোসেনের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ, রাজাপুর থানার ওসি (তদন্ত) এম.এ মালেক হাওলাদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় জনগণ।
 
পুষ্পমাল্য অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে গণঅভ্যুত্থান দিবস।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!