খুনি হাসিনার প্রেত্মাতারা যেন মাথা তুলে দাঁড়াতে না পারে: শাহজাহান
নোয়াখালী প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান বলেছেন, সকল ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে খুনি, ফ্যাসিস্ট সরকারের প্রেত্মারা যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। শনিবার (১৭ আগস্ট) বেলা ১২ টায় সুবর্ণচর-হাতিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং নিহত ছাত্রদের পরিবারকে দেখতে এসে তিনি এসব কথা বলেন।
সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহানের আগমনে উপজেলা ইউনিয়নের নেতারা বিশাল গাড়িবহর নিয়ে বিজয় মিছিল করেন তারা। পরে সরকারের পতনের ১দফা দাবি আদায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্রগ্রাম'র ছাত্র আন্দোলনের অন্যতম সমন্নয়ক তাওহিদুল ইসলাম, ঢাকায় আহত আরেক ছাত্রের বাড়িতে গিয়ে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
হাতিয়ার সন্তান ঢাকায় নিহত ছাত্র আন্দোলনের অন্যতম সমন্নয়ক মাহমুদুল হাসান রিজভীর কবর জেয়ারত করে রিজভীর বাবাকেও আর্থিক সহায়তা প্রদান করেন এবং সান্ত্বনা দেন। পরে হাতিয়ার আলী বাজারে সংক্ষিপ্ত বক্তব্য আলহাজ মোহাম্মদ শাহজাহান বলেন, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছেন সবাই শহীদ, স্বৈরাচারী সরকার যে দমন নিপীড়ন, গুম, খুনের রাজনীতি করেছে তা ইতিহাস হয়ে থাকবে, ছাত্রদের আন্দোলনে পদত্যাগ করে ভারতে পালিয়ে গিয়ে নতুন করে আবার দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে, সকল ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে খুনি, ফ্যাসিস্ট সরকারের প্রেত্মারা যেন মাথা তুলে দাঁড়াতে না পারে।
এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক, এডভোকেট আব্দুর রহমান, নোয়াখালী জেলা যুবদলের সাধারন সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্নচর উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, সুবর্ণচর উপজেলা যুবদলের অভিভাবক বেলাল হোসেন সুমন, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মঞ্জুরুল আখতার মঞ্জু, সদস্য সচিব আলমগীর চৌধুরী, যুবদলের যুগ্ন আহবায়ক কাজী অস্রু, জহির উদ্দিন তুহিন, রিয়াজ সিদ্দীকি সৈকত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিল, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক আব্দুল মালেক, উপজেলা ছাত্রদলের আহবায়ক আলী আহসান মো. তারেক, সদস্য সচিব মামুন হোসেন রোহানসহ জেলা, উপজেলা ইউনিয়নের নেতৃবৃন্দ।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

