কোটা আন্দোলনের সুযোগে দুষ্কৃতকারীদের নেক্কারজনক সহিংস ঘটনা মাদারীপুরে
মাদারীপুর প্রতিনিধি
কোটা আন্দোলনে সহিংস ঘটনায় মাদারীপুর মহিলা সংস্থা ধ্বংসস্তুপ পরিদর্শন করেছেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব।
সে সময় কোটা আন্দোলনের সুযোগে দুষ্কৃতকারীদের ন্যাক্কারজনক সহিংস ঘটনায় তিনি নারী সমাজের প্রতি দাঁতভাঙ্গা জবাব দেয়ার আহবান জানান।
সোমবার (২৯জুলাই) সকাল দশটায় জাতীয় মহিলা সংস্থার একটি দল নিয়ে সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব মাদারীপুর মহিলা সংস্থার অফিস পরিদর্শন করে তিনি এ কথা বলেন।
সংস্থার ধ্বংসস্তুপ দেখে তিনি বাকরুদ্ধ হয়ে যায়। সেসময় মাদারীপুর মহিলা সংস্থার চেয়ারম্যান রেহানা পারভিন লিপা, মাদারীপুরে সংস্থার প্রায় ২০ থেকে ২১ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে চেয়ারম্যান চেমন আরা তৈয়বকে জানান। দ্রুত আবার মাদারীপুর মহিলা সংস্থার কার্যক্রম শুরু করার আশ্বাস দেন চেমন আরা তৈয়ব।
তার সাথে সফরসঙ্গি ছিলেন জাতীয় মহিলা সংস্থার উপ-পরিচালক মোঃ ফারুক হোসেন ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

