কুয়াকাটায় বিএনপি নেতার বাসায় ডাকাতি, নগদ টাকা সহ স্বর্ণালংকার লুট
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পর্যটন নগরী কুয়াকাটায় পৌর বিএনপির নেতা ও আবাসিক হোটেল রনি'র মালিকের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা বাসার মালিকে রশি দিয়ে বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ডাকাতদের মারধরে দুইজন আহত হয়েছে। সোমবার রাত অনুমান ২ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে , কুয়াকাটা পৌর বিএনপি'র ওয়ার্ড সম্পাদক মানিক মিয়ার ৪ নং ওয়ার্ডে অবস্থিত বাসায় ৭-৮ জনের একদল মুখোশধারী ডাকাত সোমবার রাত অনুমান দুইটার দিকে ঘরে ঢুকে বাসার মালিক মানিক মিয়াকে রশি দিয়ে বেঁধে রেখে এ ডাকাতি সংঘটিত করে ডাকাত দল।
ভুক্তভোগী মানিক মিয়ার দাবী, ডাকাতরা পিস্তল ঠেকিয়ে ঘরের আলমিরার চাবি নিয়ে নেয়। এবং আলমিরা খুলে নগদ ৫০ হাজার টাকা, ১৫ ভরি স্বর্নালংকার, ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
আলমিরার চাবি না দিতে চাইলে তাকে এবং তার স্ত্রী কে ব্যাপক মারধর করে আহত করা হয়। তবে ডাকাতরা মুখোশ পরে থাকায় তাদের কে চিনতে পারেননি তিনি। ঘটনার পর মহিপুর থানা পুলিশ কে ফোন দেওয়া হলেও থানা পুলিশ ফোন রিসিভ করেননি। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসার আগেই ডাকাতরা সটকে পড়ে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, আমরা রাতে কোন ফোন পাইনি। সকালে ঘটনা শুনে কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মন্ডল স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

