Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র নব নির্বাচিতদের হানিফের অভিনন্দন

কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র নব নির্বাচিতদের হানিফের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

প্রেসবিজ্ঞপ্তি।। কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র নব নির্বাচিত কমিটির সকলকে এক বার্তায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি।

তিনি বলেন, সাংবাদিকরা গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তাদের মধ্যে গঠণতন্ত্রের চর্চা দেখে আমি খুশি হয়েছি। বিশেষ করে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির প্রধান পৃষ্ঠপোষক জেলা প্রশাসক নিজে।

জেলা প্রশাসকের উদ্যোগে জেলার সিনিয়র তথ্য অফিসারকে রিটার্নিং অফিসার এবং সহকারী তথ্য অফিসারকে প্রিজাইডিং অফিসার নিযুক্ত করে যে নির্বাচনী প্রক্রিয়া করেছেন এটি সাংবাদিকদের জন্য মহৎ উদ্যোগ। নির্বাচনে দায়িত্বশীল ব্যক্তিরা উদার এবং শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছেন। পুলিশ সুপার পুরো নিরাপত্তায় ভাল ভুমিকা পালন করেছেন।

সব মিলিয়ে সকলের অংশগ্রহনে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন সাংবাদিকদের কাছে মাইলফলক হয়ে থাকবে। জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি নব নির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারন সম্পাদক সোহেল রানাসহ উভয় প্যানেল থেকে নির্বাচিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আশা করেন, বর্তমান কমিটি সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করবে। গণমানুষের কথা গণমাধ্যমে গুরুত্ব সহকারে তুলে ধরবে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!