কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে বিজয় দিবস পালন
ফারজানা আক্তার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা শহিদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে স্বাধীনতা স্তম্ভে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, বিএনপি, কুলিয়ারচর প্রতিবন্ধী স্কুল ও এনসিপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিক সংগঠন কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন খন্দকার কুচকাওয়াজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, অফিসার ইনচার্জ মো:নুরুন্নবী ও অন্যান্য সরকারি কর্মকর্তা, কর্মচারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের একপর্যায়ে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে আকাশে মুক্তির পায়রা উড়ানো হয়। পরে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে কুলিয়ারচর বাসীর উদ্দশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা আমাদের গর্ব ও অহংকার। এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরেন।
দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

