Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
কুরস্কে নিজেদের অবস্থান শক্তিশালী করার ঘোষণা জেলেনস্কির

কুরস্কে নিজেদের অবস্থান শক্তিশালী করার ঘোষণা জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার কুরস্ক অঞ্চল দখলে নিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছে ইউক্রেন। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি বলেছেন, তার বাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলে তাদের অবস্থান আরও ‘শক্তিশালী’ করছে এবং একটি বড় স্থল আক্রমণ চালাচ্ছে।

জেলেনস্কির এমন মন্তব্যের পর সেম নদীর উপর একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে ইউক্রেনের সেনারা, এমন দাবি করছেন রাশিয়ান কর্মকর্তারা। যুক্তি হিসেবে মস্কোর দাবি, কিয়েভ এই অঞ্চলে মস্কোর সৈন্যদের চলাচলে ব্যাঘাত ঘটাতে চায়।

এ বিষয়ে ইউক্রেনের সেনাপ্রধান অলেক্সান্ডার সিরস্কি বলেন, ‘কুরস্ক অঞ্চলে আমাদের বাহিনীর অবস্থান শক্তিশালীকরণ এবং স্থিতিশীল অঞ্চলের সম্প্রসারণের বিষয়ে বলা হয়েছে।’

বন্দি অদলবদলের বিষয়েও এদিন কথা বলেছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘আজ সকাল থেকে, আমরা আমাদের দেশের বিনিময় তহবিল পুনরায় পূরণ করেছি। আমি সেই সমস্ত সৈন্য ও কমান্ডারদের ধন্যবাদ জানাই যারা রাশিয়ান সৈন্যদের বন্দী করে নিয়ে যাচ্ছে এবং এইভাবে রাশিয়ার হাতে বন্দী আমাদের সৈন্য ও বেসামরিক নাগরিকদের মুক্তিকে আরও কাছাকাছি নিয়ে আসছে।’

উল্লেখ্য, দুই বছরেরও বেশি সময় ধরে ইউক্রেন যুদ্ধ চলমান। এই যুদ্ধের শেষ কোথায় এখনও কেউ বলতে পারছে না।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!