Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
কুয়াকাটায় ৪৬ কেজি ওজনের পাখি মাছ, বিক্রি ৯হাজার টাকায়

কুয়াকাটায় ৪৬ কেজি ওজনের পাখি মাছ, বিক্রি ৯হাজার টাকায়

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা মৎস মার্কেটে বিশাল একটি পাখি মাছ বিক্রির জন্য নিয়ে আসেন পাথরঘাটার জেলে সোহেল রানা। ৪৬ কেজি ওজনের এই মাছটি তার জালে ধরা পড়েছে। বুধবার (০৯ অক্টোবর) সকালে কুয়াকাটা মৎস্য আড়তে মাছটি নিয়ে আসলে এসময় এ মাছটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

জানা গেছে, উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে মোঃ হাসান নামের এক মাছ ব্যবসায়ী ২০০ টাকা কেজি দরে মাছটি ৯ হাজার ২'শ টাকায় কিনে নেন।

জেলে সোহেল বলেন , এই প্রজাতির মাছ এখন কম ধরা পড়ছে। মাছগুলি বেশ শক্তিশালী আমার কাছে মনে হয়। আগে বেশি ধরা পড়তো এই মাছ। সকালে কুয়াকাটা এই বাজারে নিলামের মাধ্যমে বিক্রি করেছি।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটির বৈজ্ঞানিক নাম সেইল ফিস। জেলেরা এটিকে (পাখি মাছ) বলে থাকে। এই মাছগুলো গভীর সমুদ্র থাকে। আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। আশা করছি আরো বড় বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবে।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!