Dark Mode
Friday, 19 June 2026
ePaper   
Logo
কুমিল্লায় মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৪

কুমিল্লায় মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৪

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারানো একটি মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার বাতিসা নানাকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মো. মামুন (৫০), তার শাশুড়ি মাজেদা বেগম (৭০), মামুনের ছেলে সাইমন (৫ মাস) ও মাইক্রোবাসের চালক ফেনী সদরের মাস্টারপাড়ার হাসান হাজারির ছেলে আলাউদ্দিন হাজারি (২৭)। তারা সবাই মাইক্রোবাসে ছিলেন।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, উপজেলার বাতিসা নানাকরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেনে একটি পিকআপভ্যান দাঁড়িয়ে ছিল। আজ ভোরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাস গিয়ে ওই মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

নিহত মামুনের ভাই মো. হানিফ জানান, তার ভাই মামুন স্ব পরিবারে ঢাকায় থাকতেন। তিনি একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন। বন্যা কবলিত নিজ বাড়ির লোকজনদের দেখতে দুই দিন আগে মামুন পরিবারসহ ফেনী যান। আজ ঢাকা ফেরার পথে রওনা দেওয়ার কিছুক্ষণ পর শুনি সবাই তারা দুর্ঘটনার শিকার হয়েছেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!