কিশোরী কন্যাকে ধর্ষণের মামলায় পিতা গ্রেফতার
মাহিদুল ইসলাম রিপন, দিনাজপুর
দিনাজপুরের বীরগঞ্জের চাঞ্চল্যকর কিশোরী কন্যাকে ধর্ষণের মামলায় তাইজুল ইসলাম (৪০) নামে এক পাষন্ড পিতাকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ঢাকার যাত্রাবাড়ী থানার দক্ষিণ যাত্রাবাড়ী ফলের মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তাইজুল ইসলাম দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মহুগাঁও গ্রামের আবু বক্কর আলীর ছেলে।
৩১ জানুয়ারি মা বাদী হয়ে বীরগঞ্জ থানায় তাইজুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, বাদিনী ৬ মাস পূর্বে অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার স্বামী পাশের কক্ষে ঘুমন্ত অব্স্থায় তার নিজ বড় কন্যার দেহে অস্বাভাবিক স্পর্শ করে। তার মেয়ে ঘুম থেকে জেগে ওঠায় তার স্বামী নিজ কক্ষে চলে আসে। গত বছরের জুলাই আসামি তার মেয়েকে জোরপূর্বক ও ভয়ভীতি প্রদর্শনপূর্বক নিজ ঘরে নিজ মেয়েকে ধর্ষণ করে। উক্ত বিষয়টি ভিকটিম তার মাকে জানালে ভিকটিমের মা তার আসামিকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত আসামি বিষয়টি জানাজানি হলে পুরো পরিবারের সকলকে প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। এরই ধারাবাহিকতায় অভিযুক্ত আসামি বিভিন্ন খাবারের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে তার স্ত্রী ও সন্তানকে অচেতন করে তার নিজ মেয়েকে নিয়মিত ধর্ষণ করে আসছিল। সর্বশেষ গত ২৬ জানুয়ারি মিষ্টি নিয়ে বাড়ি ফিরে সবাইকে খেতে দিলে তার বড় মেয়ে (ভিকটিম) মিষ্টি খাওয়া অব্স্থায় মিষ্টির ভিতর ঔষধ দেখতে পেয়ে মিষ্টি ফেলে দেয়। মিষ্টি ফেলে দেওয়ার বিষয়টি নিয়ে তার পিতা তার কন্যাকে মারধর করতে থাকে। একপর্যায়ে ভিকটিম ও তার মা তার নিজ চাচা এবং চাচীসহ আশপাশের লোকজনকে বিষয়টি সম্পর্কে অবগত করলে অভিযুক্ত আসামি রাতেই বাড়ি হতে পালিয়ে যায়।
র্যাব জানায়, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামি গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়াতদন্ত অব্যাহত রাখে এবং গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে আসামীকে গ্রেফতারের তৎপরতা শুরু করে। শনিবার দুপুর আড়াইটায় ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী ফলের মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজ রোববার তাকে বীরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit

