কালেরপাড়া ইউনিয়নে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলার ধুনট উপজেলা কালেরপাড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুধবার বিকাল ৫টায় কান্তনগর হাফেজিয়া মাদ্রাসা চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কালেরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহজাহান আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল।
কালেরপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান কাজলের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সদস্য ও তৌহিদুল আলম মামুন, কে এম খায়রুল বাশার, মনিরুজ্জামান মনি, ধুনট উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন মন্ডল, যুগ্ম আহ্বায়ক হাতেমুজ্জামান তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সদস্য আব্দুল খালেক মন্ডল, পৌর বিএনপির আহ্বায়ক হায়দার আলী, ধুনট পৌর সভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সদস্য আলিমুদ্দিন হারুন মন্ডল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য মাজবুবুর রহমান ফিরোজ, রফিকুল ইসলাম শাহিন, ময়নুল হাসান মুকুল, হায়দার আলী হিন্দোল, এনামুল হক শাহিন, মফিজুর রহমান বাচ্চু প্রমুখ।
সম্মেলন শেষে শাহজাহান আলীকে সভাপতি, গোলাম মোহাম্মাদ স্বপনকে সিনিয়র সহ-সভাপতি , রকিবুল হাসান কাজল কে সাধারণ সম্পাদক, ফারুকুল ইসলাম কে যুগ্ম সম্পাদক ও তারিক মোহাম্মদ সাদ্দাম বাবুকে সাংগঠনিক সম্পাদক করে অত্র ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

