Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
কাবুল বিমানবন্দর থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু

কাবুল বিমানবন্দর থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু

অনলাইন ডেস্ক

কাবুল বিমানবন্দর থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। পাশাপাশি নাগরিক স্থানান্তরের চূড়ান্ত পর্যায়ও শুরু হয়ে গেছে। শনিবার (২৮ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, হামিদ কারজাই বিমানবন্দরে পাঁচ হাজার ৮০০ মার্কিন সেনা মোতায়েন ছিল। এখন সেনার সংখ্যা চার হাজারের কম বলে নামপ্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। পরে পেন্টাগন মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, সেনা প্রত্যাহার শুরু হয়েছে। তবে তিনি কোনো সংখ্যা বলতে রাজি হননি।

এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যেই ফের কাবুল বিমানবন্দরে হামলার আশঙ্কা আছে। হুমকির কারণে সকল মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দরের কাছাকাছি এলাকা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট।

 

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!