Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
কাঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

কাঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. সুলতান খান (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে।

এসময় আফজাল হোসেন খান(৪২), হেলাল খান (২৯), হেলেনা বেগম(৩৫) নামের আরও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় গতকাল রবিবার (৮ সেপ্টেম্বর) নিহত সুলতান খান এর পুত্র মো. হারুন অন রশিদ বাদী হয়ে কাঠালিয়া থানায় একটি হত্যা মামলা করেছে। শনিবার (০৭ সেপ্টেম্বর) উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলতান খান জাঙ্গালিয়া গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি (তদন্ত) সমীর কুমান দাস।

নিহতের পুত্রবধু ফাতিমা ও রুমা বেগম জানায়, প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন তাদের জমি নিয়ে বিরোধ চলছিলো এবং আদালতে মামলাও চলমান রয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে প্রতিপক্ষ বাচ্চু, জাকির, ইলিয়াস, শহিদ, মনির, স্বপন সহ লোকজন মিলে বিরোধীয় ওই জমিতে বীজ রোপণ করতে আসে।

এ সময় তাদেরকে বাঁধা দিলে (পুত্রবধু) রুমার উপর হামলা চালায় প্রতিপক্ষরা। রুমাকে তার শশুর সুলতান খান বাঁচাতে এগিয়ে আসলে তাকে পিটিয়ে হত্যা করে এবং রুমাসহ তিন জনকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা সুলতান খানসহ আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কত্যর্বরত চিকিৎসক ডা. শাহেদ খান জানায়, সুলতান খান’কে নিহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং অন্য আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

থানার ওসি (তদন্ত) সমীর কুমার দাস জানান, এ ঘটনায় নিহত সুলতান খান এর পুত্র মো. হারুন অর রশিদ বাদী হয়ে একটি হত্যা মামলা করা হয়েছে। মামলার আসামী মনির হোসেন (৩৫) নামের একজনকে গ্রেফতার করা হয়।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!