কাউখালীতে শহীদ জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, সাবেক সদস্য সচিব মোঃ শাফিউল আজম ভিপি দুলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মিঞা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য শাহ ইমরান ফারুক, যুগ্ম আহবায়ক বদরুদ্দোজা মিঞা, মোঃ জিয়াউল হাসান নিক্স, মোঃ গিয়াস উদ্দিন অলি, উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব মোঃ রাকিব তালুকদার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী আকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী প্রমুখ। এসময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন এবং মুক্তিযুদ্ধের বিশেষ অবদান তুলে ধরেন। পরে নেতাকর্মীদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে সামনের দিকে জাতীয়তাবাদের রাজনীতি করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বক্তারা।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit

