Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
কাউখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিমা ভাংচুর, আটক ১

কাউখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিমা ভাংচুর, আটক ১

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীর সোনাকুরের পাল পাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নির্মাণাধীন কালী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদদের জন্য সুরঞ্জন পাল (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক সুরঞ্জন পাল সোনাকুর গ্রামের অনিক পালের পুত্র।

বুধবার দিবাগত রাত আড়াই টার দিকে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর পাল পাড়ায় এই প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ ও স্বহানীয় সূত্রে জানান, উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর পাল পাড়ার সুরঞ্জন পালের সাথে প্রতিবেশী প্রতিবন্ধী চয়ন পালের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।

এরই জের ধরে বুধবার দিবাগত রাতের আঁধারে সুরঞ্জন পাল বিক্রির জন্য তার তৈরী কৃত কালী প্রতিমা নিজেই ভাঙচুর করে প্রতিবেশী বাবলু কুণ্ড, ক্ষিতীশ, কিশোর কুণ্ড, সুজন, বকুল রানী, চয়ন পালকে ফাঁসানো জন্য তাদের নাম প্রচার করে। পুলিশ রাতেই ঘটনা স্হল পরিদর্শন করে প্রতিমা ভাঙচুরের বিষয়ে সুরঞ্জন পালকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে এসময় সে প্রতিবেশীদেকে ফাঁসানোর জন্য নিজেই প্রতিমাটি ভাঙচুর করে বলে স্বীকার করে।

খবর পেয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শেখ মোস্তাফিজুর রহমান ( পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার ), উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান বলেন, উপজেলার সোনাকুর পাল পাড়ার সুরঞ্জন পালের বিক্রির জন্য তৈরী কৃত কালী প্রতিমা ভাঙচুরের সংবাদ পেয়ে রাতেই ঘটনা স্হল করি। পরে প্রতিমা ভাঙচুরের বিষয়ে সুরঞ্জন পালকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে প্রতিবেশীদেকে ফাঁসানোর জন্য নিজেই প্রতিমাটি ভাঙচুর করে বলে স্বীকার করে। এ ঘটনায় মামলার দায়ের প্রস্তুতি চলছে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!