Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
কলাপাড়ায় মহাসড়ক দখল করে বসানো অবৈধ পশুর হাট বন্ধ করে দিল প্রশাসন

কলাপাড়ায় মহাসড়ক দখল করে বসানো অবৈধ পশুর হাট বন্ধ করে দিল প্রশাসন

 

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় মহাসড়ক দখল করে অবৈধভাবে বসানো একটি পশুর হাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২ জুন) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার এলাকায় অভিযান চালিয়ে হাটটি বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক। নির্বাহী ম্যাজিস্ট্রেটের এ অভিযানে সহযোগিতা করে থানা পুলিশের একটি দল।

দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের কোনো ধরনের অনুমতি ছাড়াই প্রভাবশালীরা কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ওপর সপ্তাহের প্রতি সোমবার পশুর হাটটি বসিয়ে আসছিলো। হাটটি ইজারাবিহীন হওয়ায় এবং এর মাধ্যমে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ায় প্রশাসন হাটটি বন্ধের সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক জানান, “মহাসড়ক দখল করে হাট বসানো আইনত দণ্ডনীয় অপরাধ। সরকার রাজস্ব না পাওয়ায় এবং জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় হাটটি বন্ধ করে দেয়া হয়েছে। ভবিষ্যতে কোথাও প্রভাব খাটিয়ে এ ধরনের অবৈধ হাট বসালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!