Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
কলাপাড়ায় উড়ন্ত মৃদু বিষধর বিলুপ্তপ্রায় লাউডগা সাপ উদ্ধার

কলাপাড়ায় উড়ন্ত মৃদু বিষধর বিলুপ্তপ্রায় লাউডগা সাপ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় আড়াই ফুট দৈর্ঘ্যের একটি উড়ন্ত মৃদু বিষধর বিলুপ্তপ্রায় লাউডগা সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। শনিবার সন্ধ্যায় উপজেলার লালুয়া ইউনিয়নের চরনিজর গ্রামের একটি বসতবাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।

বর্তমানে সাপটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। আজ রবিবার সন্ধ্যায় সাপটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
উজ্জ্বল সবুজ বর্নের লম্বাটে, নলাকার, নাক লম্বা এবং সুচালো এ লাউডগা সাপের প্রধান খাবার ব্যাঙ ও সরীসৃপ জাতীয় প্রানী। সাপটি উদ্ধারের সময় এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য ইউসুফ রনি ও আদনান রাকিব উপস্থিত ছিলেন।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য ইউসুফ রনি বলেন, সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সাপটি উদ্ধার করি। সচরাচর এসব সাপ দেখা যায়না।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!