Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
কলাপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দরে অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে হয়ে গেছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে মৎস্য মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় আকন ফিস ও তিমন ফিস নামের দুইটি মৎস্য আড়্ৎ সহ তিনটি ইলেকট্রনিক্সের দোকান ও একটি চায়ের দোকান। পরে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় অন্ততঃ ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসেন জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরুপনে ফায়ার সার্ভিসের তদন্ত টিম মাঠে কাজ করছে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!