করোনা মহামারীতেও রাজস্ব আদায়ে রেকর্ড সৃষ্টি করলো গাজীপুর বিভাগ
নিজস্ব প্রতিবেদক
রেকর্ড তৈরি হয় ভাঙ্গার জন্য! কিন্তু যে প্রথম রেকর্ড করে তার মহাত্ম চিরস্মরণীয় হয়ে থাকে। করোনা মহামারির মাঝেও রাজস্ব আদায়ে ইতিহাস সৃষ্টি করলো কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) এর আওতাধীন গাজীপুর ভ্যাট বিভাগ। ২০২০-২১ অর্থবছরে গাজীপুর বিভাগ এর লক্ষমাত্রা ছিলো প্রায় প্রায় দুই হাজার ১১৬ কোটি ৬৯ লাখ। বিগত বছরের তুলনায় ৫৭৩ কোটি টাকা বেশি আদায় হয়েছে।
গাজীপুর ভ্যাট বিভাগ সূত্রমতে, ২০১৯-২০২০ অর্থবছরের জুন মাসে এই বিভাগের রাজস্ব আদায় হয়েছে প্রায় ১৯৯ কোটি টাকা ৬৩ লাখ টাকা। বিদায়ী ২০২০-২০২১ অর্থবছরেরর জুন মাসে এই বিভাগের রাজস্ব লক্ষ্যমাত্রা ছিলো প্রায় ২৩২ কোটি ৮৩ লাখ টাকা। বিগত বছরের তুলনায় এই মাসে বেশি আদায় হয়েছে প্রায় ৫৮ কোটি ৩৯ লাখ টাকা, আদায় প্রবৃদ্ধি প্রায় ২৯ শতাংশ।
হিসাবমতে, ২০১৯-২০২০ অর্থবছর গাজীপুর ভ্যাট বিভাগে মোট রাজস্ব আদায় হয়েছিল প্রায় এক হাজার ৫৪৫ কোটি ৩ লাখ টাকা। আর বিদায়ী ২০২০-২০২১ অর্থবছর এই বিভাগের লক্ষ্যমাত্রা ছিল প্রায় দুই হাজার ১১৬ কোটি ৫৯ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে দুই হাজার ১১৮ কোটি ২ লাখ টাকা। বিগত বছরের তুলনায় বেশি আদায় হয়েছে প্রায় ৫৭২ কোটি ৯৮ লাখ টাকা। আদায় প্রবৃদ্ধি ৩৭ শতাংশ; যা এই বিভাগের সকল রেকর্ড ভঙ্গ করেছে।
রাজস্ব আদায়ের এই রেকর্ড সম্পর্কে এই বিভাগের অধিনস্ত গাজীপুর সার্কেল-১ এর রাজস্ব কর্মকর্তা বি এম আব্দুল্লাহ-আল-মাসুম জানান, ‘কমিশনার, অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার বিভাগীয় কর্মকর্তা মহোদয়ের যথাযথ দিক নির্দেশনা, উৎসাহ, তত্বাবধানে এবং প্রতিটি সার্কেলের রাজস্ব কর্মকর্তাদের নিরলস পরিশ্রমে ইতিহাসে প্রথমবারের মতো আমরা এই লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা প্রদানকারী সকল মূসক নিবন্ধিত প্রতিষ্ঠান ও স্টেকহোল্ডারদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।’
গাজীপুর সার্কেল-১ কর্মরত বাংলাদেশ কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট অফিসার্স এসোসিয়েশন (বাকাএভ) এর যুুগ্ম মহাসচিব, সহকারী রাজস্ব কর্মকর্তা মো: এনামুল হক জানান, ‘এই বিভাগের লক্ষ্যমাত্রা অর্জনের অন্যতম প্রধান অংশীদার আমার দপ্তর গাজীপুর সার্কেল-১ এর অবদান অনস্বীকার্য। ২০১৯-২০২০ অর্থবছরে এই দপ্তরের মোট রাজস্ব আদায় ছিলো ৪১৫ কোটি টাকা; যার বিপরীতে ২০২০-২০২১ অর্থবছরের লক্ষ্যমাত্রা ধার্য করা হয় ৫৬১ কোটি টাকা। কিন্তু গাজীপুর সার্কেল-১ এর রাজস্ব কর্মকর্তাদের বলিষ্ঠ নেতৃত্বে ও সকল সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমে পুরো অর্থবছর করোনা আতঙ্ক মাথায় নিয়েও এই লক্ষ্যমাত্রা অর্জনে সমর্থ হয়েছে। সর্বমোট ৫৮৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে; যা বিগত বছরের চেয়ে ১৭৪ কোটি টাকা বেশি। প্রবৃদ্ধি ৪১ শতাংশ। সমানভাবে গুরুত্ব দেয়ার ফলে এইরুপ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে’।
সূত্রমতে, এলটিইড এর পরে সবচেয়ে বেশি রাজস্ব প্রদানকারী কমিশনারেট হিসেবে ঢাকা উত্তর কমিশনারেট-এর প্রবৃদ্ধিও ঈর্ষাণীয়। ২০১৯-২০ অর্থবছরে এই কমিশনারেট সর্বমোট আদায় ছিল ৯ হাজার ২১৯ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরে মোট আদায় হয়েছে ১০ হাজার ৯০৭ কোটি টাকা; যা প্রায় এক হাজার ৬৮৮ কোটি টাকা বেশি। রাজস্ব প্রবৃদ্ধি ১৮ দশমিক ৩১ শতাংশ। পরিসংখ্যানে দেখা গেছে ঢাকা উত্তর কমিশনারেট এর প্রবৃদ্ধির এক তৃতীয়াংশ (৩৪%) যোগানদাতাই হচ্ছে গাজীপুর ভ্যাট বিভাগ।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

