Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
করোনা প্রতিরোধে ভূমিকা রাখায় ডিএফপি'র রিয়াল হিরো আওয়ার্ড লাভ

করোনা প্রতিরোধে ভূমিকা রাখায় ডিএফপি'র রিয়াল হিরো আওয়ার্ড লাভ

নিজস্ব প্রতিবেদক

করোনা প্রতিরোধে অগ্রণী ভুমিকা রাখায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) Real Heroes Awards 2021 লাভ করেছে।

করোনা প্রতিরোধে জনগণের করণীয় বিষয়ে টিভিসি নির্মাণ এবং তৃণমূল পর্যায়ের জন্য প্রচারণা সামগ্রী উৎপাদনে বিশেষ ভুমিকা পালনের জন্য এ সম্মাননা প্রদান করা হয়।

বুধবার বিমানবন্দর সড়কের হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত এক আড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি রিয়াল হিরোদের হাতে সম্মাননা পদক তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বীরেন শিকদার এমপি ও সালাম মুর্শেদী এ সময় উপস্থিত ছিলেন। মিরর ম্যাগাজিন এ অনুষ্ঠানের আয়োজন করে।

চল্চ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পক্ষে সম্মাননা গ্রহণ করেন অধিদপ্তরের মহাপরিচালক স.ম গোলম কিবরিয়া।

পদকপ্রাপ্ত অন্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও বাংলাদেশ পুলিশসহ কয়েকটি বেসরকারি সংগঠন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!