Dark Mode
Friday, 19 June 2026
ePaper   
Logo
করোনায় কিশোরগঞ্জে মত্যৃ ২, শনাক্ত ১২২

করোনায় কিশোরগঞ্জে মত্যৃ ২, শনাক্ত ১২২

কিশোরগঞ্জ প্রতিনিধি


কিশোরগঞ্জে করোনায় নতুন করে মঙ্গলবার (২৭ জুলাই) রাত ১০টা পর্যন্ত নতুন করে আরও ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৫৮২ জন এবং মোট মৃত্যুবরণ করেছেন ১৪২ জন।

নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫২ জন, তাড়াইলে ৩ জন, পাকুন্দিয়ায় ১০ জন, কটিয়াদীতে ৫ জন, কুলিয়ারচরে ৪ জন, ভৈরবে ৯ জন, নিকলীতে ৫ জন, বাজিতপুরে ১৬ জন, ইটনায় ৬ জন, মিঠামইনে ৬ জন ও অষ্টগ্রামের ৬ জন।
সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান মঙ্গলবার রাত ১১টার দিকে এসব তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৭ জন। এ পর্যন্ত জেলায় মোট ৬ হাজার ৩৬৪ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৭৬ জন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!