Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
করোনার উৎপত্তিস্থল নিয়ে মুখ খুললেন উহানের ল্যাবের একমাত্র বিদেশি বিজ্ঞানী

করোনার উৎপত্তিস্থল নিয়ে মুখ খুললেন উহানের ল্যাবের একমাত্র বিদেশি বিজ্ঞানী

অনলাইন ডেস্ক

 

করোনাভাইরাসের (কোভিড-১৯) সম্ভাব্য উৎস হিসেবে গোটা বিশ্বের অধিকাংশ দেশেরই কাঠগড়ায় রয়েছে চীনের ল্যাব উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি। কিন্তু সেই ল্যাবের কর্মরত, সর্বশেষ তথা একমাত্র বিদেশি বৈজ্ঞানিকের মতামত কী? তাৎপর্যপূর্ণভাবে, এই নারী বিজ্ঞানীই হলেন প্রথম বিদেশি, যিনি ওই পরীক্ষাগারে ‘বাদুড়বাহিত ভাইরাস’ নিয়ে গবেষণায় জড়িত ছিলেন এবং গোটা প্রথম বিদেশি, যাকে কোভিড নিয়ন্ত্রণের কাজে ন্যস্ত করেছিল চীন। বিষয়টি নিয়ে এই প্রথম তিনি মুখ খুললেন।

৪২ বছর বয়সী ড্যানিয়েল ‘বাদুড়-বাহিত ভাইরাস’ বিশেষজ্ঞ। তার সাম্প্রতিকতম গবেষণা শেষ হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে। আর এরপর থেকেই ধীরে ধীরে কোভিড সংক্রমণের সূত্রপাত। প্রথমে চীনে, এরপর পুরো বিশ্বে। স্বাভাবিকভাবে কোভিডের উৎস বিতর্কে তিনিও জড়িয়েছেন। কিন্তু অপব্যাখ্যায় কান দিতে নারাজ এই বিজ্ঞানী।

তার কাজের জায়গা, উহানের পরীক্ষাগারের কাজকর্ম নিয়ে বহু ব্যাখ্যা ছড়িয়েছে। কেউ বলেছেন, এই গবেষণাগারে তৈরি হয়েছে মারণ জৈব অস্ত্র। কেউ বলেছেন, উহানের বিজ্ঞানীদের ভুলেই বিশ্বজুড়ে ছড়িয়ে করোনাভাইরাস।
কিন্তু ড্যানিয়েলের দাবি, ‌‘এখন আর সেসব শুনে বিরক্ত হই না। তবে এটুকু বলতে পারি, অন্য যেকোনো সাধারণ পরীক্ষাগারে যেভাবে কাজ চলে, এখানেও কড়া নিরাপত্তায় তাই হয়। মানুষ অতিরঞ্জিত করে যা ভাবছেন, তা ঠিক নয়।’

তিনি জানিয়েছেন, এই পরীক্ষাগারে কাজ করে তিনি অসুস্থ হননি। যারা অসুস্থতার দাবি করছেন, তারা আগে থেকেই অসুস্থ ছিলেন।

এতদিন পর উহানের বিদেশি বিজ্ঞানী মুখ খুললেন। কিন্তু তা কি এই জল্পনা বা চীনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে মুছে ফেলতে পারবে? সেই উত্তর দেবে সময়।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!