Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
করোনাভাইরাসে এক দিনে ৩৯ মৃত্যু, সাড়ে তিন মাসে সর্বোচ্চ

করোনাভাইরাসে এক দিনে ৩৯ মৃত্যু, সাড়ে তিন মাসে সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে দেশে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে, যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল গত বছরের ১৫ ডিসেম্বর। সেদিন ৪০ জনের মৃত্যুর খবর জানিয়েছিল সরকার।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ হাজার ৬৭৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। গত এক দিনে মারা যাওয়া ৩৯ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৮৬৯ জনের মৃত্যু হল।

আর ৩ হাজার ৬৭৪ জন নতুন রোগী নিয়ে এ পর্যন্ত দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৯৭১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৩ হাজার ৯২২ জন হয়েছে।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!