Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
কমলা দ্বিতীয় বিতর্কের জন্য প্রস্তুত, ট্রাম্প কি রাজি

কমলা দ্বিতীয় বিতর্কের জন্য প্রস্তুত, ট্রাম্প কি রাজি

আন্তর্জাতিক ডেস্ক

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে প্রথম মুখোমুখি নির্বাচনী বিতর্কে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের নৈপুণ্যে স্পষ্টতই সন্তুষ্ট তাঁর নির্বাচনী প্রচারশিবির। এখন তারা ট্রাম্পের সঙ্গে কমলার দ্বিতীয় বিতর্ক আয়োজনের আহ্বান জানিয়েছেন।

কমলার প্রচারশিবিরের মুখপাত্র জেন ও’ম্যালি ডিলন এক বিবৃতিতে আগামী মাসে ওই বিতর্ক আয়োজনের পরামর্শ দিয়েছেন। ডিলন লেখেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দ্বিতীয় বিতর্কের জন্য প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্প কি রাজি?

ডিলন বলেছেন, যুক্তরাষ্ট্রের জনগণ ব্যালট বাক্সে জবাব দেবেন, তাঁরা কমলা হ্যারিসের সঙ্গে এগিয়ে যেতে চান, না কি ট্রাম্পের সঙ্গে পিছিয়ে যেতে চান। ভোটাররা মঙ্গলবার রাতে এটাই দেখেছেন এবং অক্টোবরে দ্বিতীয় বিতর্কেও তা দেখতে চান।

৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হবে। এর আগে প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে আর কোনো বিতর্কের ঘোষণা এখন পর্যন্ত নেই। তবে আগামী ১ অক্টোবর কমলার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ এবং ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্সের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিবিএস নিউজ ওই বিতর্ক আয়োজন করছে।
সূত্র: আলজাজিরা

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!