Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
কমলগঞ্জ থানার আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কমলগঞ্জ থানার আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কমলগঞ্জ থানার হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. আনিসুর রহমান।

দেশের সম্প্রীতি নষ্টকারীদের ফাঁদে পা দিয়ে কমলগঞ্জে দীর্ঘদিনের ধরে রাখা সম্প্রীতি যেকোন উপায়ে রক্ষা করতে হবে জানিয়ে মতবিনিময় সভায় বক্তারা বলেন, কিছু লোকের ইন্দনে শান্তির উপজেলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী ফেসবুকে উস্কানী দিচ্ছে। এব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

এছাড়া শীত মৌসুমে চুরি-ডাকাতি রোধ করতে প্রতিটি ইউনিয়ন ভিত্তিক উঠান বৈঠক করার পাশাপাশি রাতে পুলিশি টহল জোরদারের দাবী জানানো হয়। সভায় ভারতীয় মিডিয়ার মিথ্যাচারের বিরুদ্ধে সোচ্চার থেকে বাংলাদেশে সংখ্যালঘুড়া অন্যান্য সময়ের চেয়ে যে এখন অনেক ভালো অবস্থানে আছে সে বিষয়গুলি দেশের মিডিয়াকে বেশি বেশি করে প্রচার করার আহবান জানান ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান আইন শৃঙ্খলা উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনারা আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন।গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা কমলগঞ্জের সকল ধর্মের মানুষকে নিয়ে মিলে মিশে কাজ করতে চাই। সকলে মিলে একসাথে কাজ করলে শ্রীমঙ্গল-কমলগঞ্জসহ সারা বিশ্বে সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে থাকবে।

এসময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!