এলজিডি'র নবীন প্রকৌশলীদের দুই মাসব্যাপী প্রশিক্ষণ শুরু
কুমিল্লা প্রতিনিধি
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (BARD) এ শুরু হয়েছে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র নবীন প্রথম শ্রেণীর কর্মকর্তা প্রকৌশলীদের দুই মাস ব্যাপি 'বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স' ৫ সেপ্টেম্বর, রবিবার শুরু হয়েছে।
বার্ডের মহাপরিচালক মোঃ শাহজাহান এর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী অনিল চন্দ্র বর্ম্মণ, এলজিইডি, মানব সম্পদ, পরিবেশ ও জেন্ডার এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব সুশান্ত কুমার পাল, এলজিইডি, কুমিল্লা অঞ্চল।
এছাড়াও উপস্থিত ছিলেন এলজিইডি, কুমিল্লা জেলার নির্বাহী প্রকৌশলী মীর্জা মোঃ ইফতেখার আলী ও সিনিয়র সহকারী প্রকৌশলী জনাব মোঃ মফিজ উদ্দিন। বার্ডের ১৪৪ তম এই প্রশিক্ষণ কোর্সে এলজিইডির ৪০ জন প্রকৌশলী অংশগ্রহণ করছেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

