উপজেলা পরিষদ নির্বাচনে দোহার ও নবাবগঞ্জে নির্বাচিত হলেন যারা
দোহার (ঢাকা) প্রতিনিধি
উপজেলা পরিষদ সাধারন নির্বাচনে ঢাকার দোহারে মো. আলমগীর হোসেন ও নবাবগঞ্জে নাসিরউদ্দিন আহমেদ ঝিলু পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে বুধবার রাতে বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষনা করা হয়।
ফলাফলে জানা যায়, দোহারে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন (আনারস) ৩৭ হাজার ৫৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. মেহবুব কবির (মোটরসাইকেল) পেয়েছেন ২৩ হাজার ২৪৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মো. গিয়াসউদ্দিন সোহাগ (তালা) ৪৯ হাজার ৭৪৬ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সালাউদ্দিন (টিউবওয়েল) পেয়েছেন ৮ হাজার ২৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা আক্তার (বিথী) ৩০ হাজার ৬৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রপ্রতিদ্ব›দ্বী মিতু চৌধুরী (ফুটবল) পেয়েছেন ২২ হাজার ৩৯৫ ভোট।
এছাড়া নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ ঝিলু (আনারস) ৪১ হাজার ৪২১ ভোট পেয়ে বেসরকারি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ডা. মোহাম্মদ বাবুল মিয়া ঘোড়া) পেয়েছেন ১২ হাজার ১৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মো. আরিফুর রহমান (তালা) ৪৪ হাজার ৩০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী দিলীপ কুমার মন্ডল (মাইক) পেয়েছেন ৫ হাজার ৮১৯ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা বেগম ( কলস) ২৫ হাজার ১৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী দিপা কবির (ফুটবল) পেয়েছেন ১১ হাজার ৫৫৭ ভোট।
ডনর্বাচন কার্যালয় সুত্রে জানা যায়, দোহার উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকায় মোট ভোটার ২ লাখ ১৪ হাজার ২৫৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯ হাজার ৮২৩ ও নারী ভোটার ১ লাখ ৪ হাজার ৪৩৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ জন।
এছাড়া নবাবগঞ্জ উপজেলায় ১৪টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৬২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৪ হাজার ২৩২ জন ও নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ২৫২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২ জন।
দোহার,ঢাকা।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

