Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
ইয়েমেনি মডেলকে ‘কুমারীত্বের পরীক্ষা’ দিতে বাধ্য করার হুমকি

ইয়েমেনি মডেলকে ‘কুমারীত্বের পরীক্ষা’ দিতে বাধ্য করার হুমকি

অনলাইন ডেস্ক

 
ইয়েমেনের একজন অভিনেত্রী ও মডেলকে ‘অশালীন আচরণ’ এবং মাদক রাখার অভিযোগ তুলে মিথ্যা মামলা দিয়েছে দেশটির হুথি বিদ্রোহী কর্তৃপক্ষ বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।

ইনতিসার আল-হাম্মাদি (২০) নামের ওই মডেলের আইনজীবীর বরাত দিয়ে সংস্থাটি আরও জানায়, ইনতিসার তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করছেন। বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানার কারাগারে তাকে ফেব্রুয়ারি মাস থেকে আটক রাখা হয়েছে।

তার আইনজীবীর অভিযোগ, ইনতিসার আল-হাম্মাদিকে যারা জিজ্ঞাসাবাদ করেছে তারা তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে, তাকে বাক্যবাণে হয়রানি করেছে, বর্ণবাদী অপমানজনক কথাবার্তা বলেছে এবং চোখ বাঁধা অবস্থায় তাকে একটি নথি সই করতে বাধ্য করেছে।
এমনকি তাকে ‘কুমারীত্বের পরীক্ষা’ দিতে বাধ্য করার হুমকি দিয়েছে বলেও অভিযোগ করা হচ্ছে। তার আইনজীবী হিউম্যান রাইটস ওয়াচকে বলেছেন হাম্মাদির মামলার কাগজপত্র দেখতে তাকে বাধা দেয়া হয়েছে।

উল্লেখ্য, হাম্মাদির বাবা ইয়েমেনি এবং মা ইথিওপিয়ান। তিনি চার বছর ধরে ইয়েমেনে মডেল হিসাবে কাজ করছেন। তিনি ইয়েমেনের দুটি টেলিভিশন সিরিজেও অভিনয় করেছেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!