আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে মনোনীত প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান ও সাংবাদিকদের মতবিনিময়
ফেনী প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে মনোনীত প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, আজ সন্ধ্যায় এবি পার্টির জেলা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতোবিনিময় করেন।তিনি তার বক্তব্যে বলেন- আমরা একটি নতুন রাজনীতি নিয়ে হাজির হয়েছি। আমরা চেষ্টা করেছিলাম-একটি স্বতন্ত্র তৃত্বীয় জোট থেকে নির্বাচন করার। কিন্তু হাদী হত্যার পর দেশের রাজনীতির মোড় ঘুরে যায়। বিদ্যমান বাস্তবতায় আমরা জাতীয় স্বার্থ বিবেচনায় তুলনামূলক ভালো শক্তি হিসাবে জামায়াতের সঙ্গে একটি ঐক্য প্রক্রীয়ায় অংশ নিয়েছি। আমাদের জোটের আলোচনা এখনো চলমান। আমরা দল থেকে ইতিমধ্যে ৭৪ জন প্রার্থী নমিনেশন জমা দিয়েছি।
তিনি আরো বলেন- এই প্রজন্ম হয়ত আমাকে কম চিনেন। আমি মিডিয়ার সঙ্গে জড়িত থাকায় বর্তমান প্রজন্ম হয়ত কম চিনতে পারেন। আমি দীর্ঘ ৩৫ বছর রাজনীতির সঙ্গে জড়িত আছি। কমপক্ষে ৮-১০ বার মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি। জুলাই অভ্যূত্থানে আমরা ঐতিহাসিক অবদান রাখার সুযোগ পেয়েছি। জুলাই সনদে স্বাক্ষরকারী ১০ জন রাজনীতিবীদের একজন ছিলাম আমি।
জামায়াত প্রার্থী নমিনেশন না দেয়া প্রসঙ্গে বলেন- জনাব অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া অত্যন্ত স্বজ্জন ব্যক্তি। আমার সঙ্গে তার খুবই আন্তরিক সম্পর্ক আছে। জামায়াত তাদের দলীয় প্রার্থীকে নমিনেশন দিতে নিষেধ করেছেন, এতে আমাদের দোষ কোথায়? এটাতো তাদের দলীয় সিদ্ধান্ত। তবে দীর্ঘদিন তিনি নির্বাচনী মাঠে কাজ করায় সমর্থকরা কষ্ট পেয়েছেন। সবচেয়ে ভালো হতো যদি তিনি নমিনেশন জমা দিতেন এবং পরবর্তীতে আলাপ-আলোচনার মাধ্যমে নমিনেশন প্রত্যাহার করতেন। লোকজন আমাদের ভুল বুঝছেন। জামায়াতের পক্ষ থেকেই এই সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি বিএনপি প্রার্থী ভিপি জয়নাল সম্পর্কে বলেন- তিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং মুক্তিযোদ্ধা। আমি ২০০১ সালে তার সঙ্গে থেকে তার নির্বাচনী ক্যাম্পেইন করেছিলাম। তিনি আমাকে বক্তৃতা দেয়ার জন্য তার সঙ্গে নিয়ে যেতেন।
তিনি বলেন- আমাদের কোন কথা বা আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাদেরকে ক্ষমা করবেন। আমরা দেশ ও জনগণের কল্যাণে একসাথে কাজ করতে চাই। তিনি ফেনীর জনগণের সহযোগীতা, দোয়া ও ভোট প্রার্থনা করেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit

