Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
আমেরিকা, রাশিয়া ও ইউএইতে কর্মরত তিন রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

আমেরিকা, রাশিয়া ও ইউএইতে কর্মরত তিন রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক

আমেরিকা, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কর্মরত তিন রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

যাদের চুক্তি বাতিল করা হয়েছে তারা হলেন- মস্কোতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কামরুল আহসান, ওয়াশিংটন ডিসি বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. আবু জাফর।

প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তাদের সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!