Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
আধিপত্য মুক্ত বাংলাদেশ গঠন করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শ সভা

আধিপত্য মুক্ত বাংলাদেশ গঠন করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শ সভা

নিজস্ব প্রতিবেদক

আধিপত্য মুক্ত বাংলাদেশ গঠন করার লক্ষ্যে ৭ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় মেহেরবা প্লাজার হল রুমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত পরামর্শ সভায় বক্তাগণ ভারতীয় আধিপত্যের তীব্র সমালোচনা করে বলেন, ভারত তাদের দোসর হাসিনার মাধ্যমে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অনেকগুলো অশুভ চুক্তি করিয়ে নিয়েছে।

এখন ভারত এই চুক্তিগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি চাপ প্রয়োগের কৌশল হিসেবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের মিথ্যে অপপ্রচার করছে।

এর জন্য তারা ভারতীয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াকে তাদের এই মিথ্যা প্রপাগান্ডা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এ অবস্থায় আমাদেরকে সতর্ক থাকতে হবে কোনরকম ফাঁদে পা দেওয়া যাবে না আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ভারতের এই মিথ্যে অপপ্রচারের জবাব দেব।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৫ ই ডিসেম্বর সকাল ১০ টায় আধিপত্য প্রতিরোধ আন্দোলনের উদ্যোগে সীমন্ত হত্যা বন্ধ, পানির ন্যায্য হিস্যা আদায় ও ভারতীয় গণমাধ্যমে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা প্রপাগান্ডা প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও ভারতীয় দূতাবাসে স্মারকলিপি পেশের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় জাতীয় তরুণ সংঘের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান ও আধিপত্য প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক মোঃ মাসুদ হোসেন, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক হারুন অর রশিদ খান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা আশরাফ, গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোনেম, জনজোটের আহ্বায়ক মোজাম্মেল মিয়াজী, বাংলাদেশ জাস্টিস পার্টি চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, সাংবাদিক আহমেদ হোসেন, বাংলাদেশ মুসলিম সমাজের মহাসচিব ডাক্তার মাসুম হোসাইন প্রমুখ।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!