Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ

আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ" বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যেই সফটওয়্যারে সক্ষমতা অর্জিত হয়েছে। হার্ডওয়্যার তৈরিতেও আত্মনির্ভরশীল হওয়ার জন্য এবারের প্রস্তাবিত বাজেটে ‘মেড ইন বাংলাদেশ’এ বিশেষ ছাড় দেয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি একইসঙ্গে ২০২৪ সাল পর্যন্ত ক্লাউড সেবা, সিস্টেম ইন্টিগ্রেশন, ই লার্নিং ,ই-বুক প্রকাশ, মুঠোফোনের অ্যাপ তৈরিসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি সেবায় তরুণ উদ্যোক্তাদের যে কর ছাড় দেয়া হয়েছে তার মেয়াদা ২০৩০ সাল পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনার কথাও তুলে ধরেন ।

শুক্রবার রাতে বাজেট পরবর্তী পরিস্থিতিতে তারুণ্যের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে আইসিটি খাতের ভূমিকা শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশ আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটি এ ওয়েবিনারের আয়োজন করে।

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট জীবন ও জীবিকার বাজেট উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে আইসিটি বিভাগ ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে।

পলক বলেন, দেশে স্টার্টআপ সংস্কৃতি গড়ে তুলতে আইসিটি বিভাগের অধীন "স্টার্টআপ কোম্পানি লিমিটেড" গঠন করা হয়েছে। এটি সরকারি ভেঞ্চার কোম্পানি। ইতোমধ্যেই এই কোম্পানির মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের জন্য শত বর্ষে শত আশা প্রকল্প নেয়া হয়েছে।

দেশে উদ্ভাবনী অবকাঠামো তৈরির মাধ্যমে ২০৪১ সালের মধ্যে বিশ্বের বুকে একটি উদ্ভাবনী মূলক উন্নত অর্থনীতির বাংলাদেশ গঠনের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

ওয়েবিনার প্রতিমন্ত্রী আইটি খাতের গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
তিনি আরো জানান, ২০৪১ সালের লক্ষ্যমাত্রা অর্জনে শিগগির পূর্বাচলে একটি ভিশন ২০২১ টাওয়ার স্থাপন করা হবে। সেখানে রিসার্চ, ইনোভেশন, বিজনেস অ্যান্ড ডিজিটাল একাডেমি প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে শিক্ষক, রাজনীতিক এবং সরকারি কর্মকর্তাদের ৪র্থ শিল্পবিপ্লবের ডিজিটাল দুনিয়ায় নেতৃত্ব দেয়ার দক্ষতা অর্জনের প্রয়াস চালানো হবে।

‘তথ্যপ্রযুক্তি অর্থনীতির অক্সিজেন’ উল্লেখ করে পলক বলেন, ‘মাননীয় আইসিটি উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আইসিটি বিভাগ কখনো অ্যাডভাইজরি, কখনো সাজেস্টিভ অথবা কোথাও ইমপ্লিমেন্টের রোল প্লে করবে। অর্থাৎ আইসিটি অর্থনীতির অক্সিজেনে রূপান্তরিত হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কিষি, বাণিজ্য, বিনোদন এমনকি বিচারিক ব্যবস্থায়ও আমরা আইসিটির সর্বোচ্চ ব্যবহার করছি।

তিনি বলেন আর্থিক লেনদেন সহজ করতে ইতোমধ্যেই ইন্টার অপারেবল ডিজিটাল প্লাটফর্ম তৈরির কাজ শেষ হয়েছে। ২০২১ সালেই উদ্বোধন করা হবে। এর মাধ্যমে ক্রেডিট স্কোরিং, রেটিংসহ পুরো ফিন্যান্সিয়াল ইকো সিস্টেমে ট্র্যান্সপারেন্সি নিশ্চিত করা সম্ভব হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি সভাপতি অধ্যাপক হোসেন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর ,প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবু বকর, বুয়েটের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আবদুল জব্বার খান,বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ড. মুনাজ আহমেদ নূর,কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মাহফুজুল ইসলাম।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!