Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
আগামীকাল মে দিবস বেতাগীতে শ্রমজীবীরা কাটাচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায়

আগামীকাল মে দিবস বেতাগীতে শ্রমজীবীরা কাটাচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায়

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে করোনা ভাইরাসের সংক্রমণে দরিদ্র ও শ্রমজীবা মানুষেরা সবচেয়ে কষ্টের মধ্যে পড়েছেন। লক ডাউনের কারণে আরও বিপাকে পড়েছেন। আগামীকাল ১ মে, মহান মে দিবস। দিনটি মেহনতি শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণার উৎসের এক অবিস্মরণীয় দিন হলেও এ দিনটিতেই আজ চরম হুমকির মুখে তাদের জীবন-তাদের জীবিকা। তাই করোনার কারনে এবারে এ উপজেলায় ভিন্ন এক প্রেক্ষাপটে মে দিবস পালিত হবে।

স্থানীয় পরিসংখ্যান অনুযায়ী, এ উপজেলার ৬৫ শতাংশ কর্মজীবী রিকশাচালক, গাড়িচালক, দিনমজুর, কৃষি শ্রমিক, দোকানদার, ফুটপাতের ছোট ব্যবসায়ী মজুরির বিনিময়ে কোনো না কোনো কাজে আছেন। স্বাস্থ্যঝুঁকির মাঝেও পেটের তাগিদে প্রায় এক মাসের মত সময় ধরে এসব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ অনেক বাইরে বের হলেও সবকিছু বন্ধ থাকায় বেঁচে থাকার যুদ্ধ করছেন প্রতিদিন।

এমনই কয়েকজন রুক্ষ আবহাওয়ায় গাছের পাতাও যেন নড়ছে না। বৃষ্টির জন্য চলছে হাহাকার । গত কয়েক দিনের টানা তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে এ উপজেলার জনজীবন। এর মাঝেও তারা পেটের তাগিদে বেতাগী উপজেলা পরিষদের পুকুর খননের কাজ করছেন। এদের সর্দার তৈয়ব আলী বলেন,‘আমাদের আয়ের উৎসও বন্ধ তবুও কস্টের মাঝেও আগামীদিনে জীবন-মান উন্নয়নে সুদিন ফেরার আশায় দিন গুনছি’
উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও পৌর কাউন্সিলর নাসির উদ্দিন ফকির জানান, প্রতিবছর মে দিবস এলেই শ্রমিকের দৃঢ়প্রত্যয়ী সুঠাম শরীরের দৃশ্যপটই ভেসে আসে। এবার তা বদলে গেছে। এবার শ্রমিকের মলিন মুখে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কাই বেশি।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!