অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
পাবনা প্রতিনিধি
পাবনার বেড়া উপজেলার কাজিরহাট এলাকার কয়েকটি পয়েন্টে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তোলার সংবাদ প্রকাশের পর অভিযান চালিয়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে বেড়া উপজেলা প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ৩ টার দিকে মাশুমদিয়া ইউনিয়নের কাজিরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. সাদিয়া সুলতানা। এসময় কাজিরহাটে স্তুপ করে রাখা বালুর মালিক মো. গোলাপ কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫ (১) মোতাবেক একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন অন্যান্য বালু ব্যবসায়ীরা।
গত শনিবার (৬ অক্টোবর) “থামছে না অবৈধভাবে বালু উত্তোলন, নীরব প্রশাসন” শিরোনামে পাবনার স্থানীয় একটি পত্রিকায় ছবিসহ সংবাদ প্রকাশ হলে নজরে আসে প্রশাসনের।
এবিষয়ে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোছা. সাদিয়া সুলতানা জানান, উপজেলার যেসকল জায়গায় অবৈধ ড্রেজারে বালু তোলা হচ্ছে সেসব পয়েন্টে ধাপে ধাপে অভিযান পরিচালনা করা হবে। আজকের অভিযানে একজনকে আটক করে জরিমানা করা হয়েছে। অবৈধ বালু ব্যবসায়ীরা বালু লুট বন্ধ না করলে কঠোর হবে প্রশাসন এমন কথা জানান তিনি।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

