২০২৬ সালের জুলাই থেকে পূর্নোদ্যমে অপারেশনাল কার্যক্রম শুরু করবে পায়রা সমুদ্র বন্দর :পায়রা সমুদ্র বন্দর চেয়ারম্যান
গোফরান পলাশ , কলাপাড়া (পটুয়াখালী)
পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল বলেছেন, ২০২৬ সালের জুলাই থেকে পূর্নোদ্যমে অপারেশনাল কার্যক্রম শুরু করবে পায়রা বন্দর। ১৯ টি কম্পোনেন্ট বাস্তবায়নের মাধ্যমে এটি একটি পূর্নাঙ্গ বন্দরে রুপান্তরিত হবে।'
মাসুদ ইকবাল বলেন, বর্তমানে এর চ্যানেলের গভীরতা সাড়ে ছয় মিটারের বেশি। এখানে ৪০ থেকে ৫০ হাজার মেট্রিকটন পন্যবাহী মাদার ভসেল ভিড়তে পারে। মেইনটেনেন্স ড্রেজিংয়ের মাধ্যমে এর গভীরতা সাড়ে ১০ মিটার পর্যন্ত উন্নীত করা গেলে অন্যান্য সমুদ্রবন্দরের চেয়ে এটি গভীর হবে এবং বড় জাহাজ এখানে ভীড়তে পারবে। এজন্য দু'বছরের একটি প্রকল্প নেয়া হবে এর মধ্যেই দু'টো ড্রেজার ক্রয় করে নিজস্ব তত্ত্বাবধানে ড্রেজিং করে খরচ সংকোচন করা হবে। পার্শ্ববর্তী দু'টি বিদ্যুৎকেন্দ্রের কয়লা হ্যান্ডলিং করেই ড্রেজিংয়ের খরচ মেটানো সম্ভব হবে। দেশের অন্যান্য বন্দরের তুলনায় রাজধানীর সাথে এর নৌ ও সড়ক পথের দুরত্ব কম থাকায় সময় ও ব্যয় সাশ্রয়ী নদী পথে ২৪/৭ কন্টেইনার পরিবহনের ব্যবস্থা রয়েছে। এছাড়া ৬ লেন সড়ক নির্মিত হলে যানজটবিহীন সড়ক পথে কার্গো পরিবহন সুবিধা সৃষ্টি হবে।
মঙ্গলবার সকালে বন্দরের প্রথম টার্মিনাল ভবন মিলনায়তনে পায়রা বন্দরের উন্নয়ন, অগ্রগতি, সম্ভাবনা এবং অপারেশনাল কাযর্ক্রম বিষয়ে বন্দর কর্তৃপক্ষ ও অংশীজনদের মধ্যে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এসময় বন্দরের উন্নয়ন, অগ্রগতি এবং ভবিষৎ পরিকল্পনা' নিয়ে বক্তব্য রাখেন পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমডোর মোহাম্মদ আব্দুল কাদের। স্বাগত বক্তব্য রাখেন পায়রা বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোঃ জামাল উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন মোংলা, পায়রা, পানগাঁও এবং ল্যান্ড পোর্ট পরিচালক সুমন হাওলাদার, ফেডারেশন অব বাংলাদেশ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট সভাপতি মো. মিজানুর রহমান, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন পরিচালক মামুনুর রশিদ, কলাপাড়া প্রেসক্লাব আহবায়ক মো. হুমায়ুন কবির, পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক মোঃ জাকির হোসেন প্রমূখ।
সভায় বন্দরের কর্মকর্তাগণসহ বিভিন্ন দপ্তর/ সংস্থার প্রতিনিধিগণ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বন্দর ব্যবহারকারী-অংশীজন এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

