নবাগত ইউএনও' র সাথে মান্দা আইডিয়াল প্রেস ক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় সদ্য যোগদান কৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: আতিয়া খাতুন এর সাথে "মান্দা আইডিয়াল প্রেসক্লাব" সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ।
আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকায় সৌজন্য সাক্ষাৎকালে প্রেসক্লাব সদস্য বৃন্দের সাথে শোহার্ধপূর্ণ পরিবেশে, পারস্পারিক পরিচিতির মধ্য দিয়ে মান্দা উপজেলার সার্বিক উন্নয়ন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মত বিনিময় অনুষ্ঠিত হয় ।
নবাগতে ইউএনও মহোদয় বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ । বৃহৎ এই উপজেলার কাঙ্খিত উন্নয়নে গণমাধ্যম কর্মীদের ঐকান্তিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি ।
সেই সাথে গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ক্ষেত্রে, পেশাগত দায়িত্ব পালনে সর্বাত্মক পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।
এ সময় উপস্থিত ছিলেন "মান্দা আইডিয়াল প্রেসক্লাব" সভাপতি এম. রেজাউল ইসলাম , সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ বাবুল হোসেন, সহ-সভাপতি ডেন্টিস্ট .সোহেল রানা , সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম , সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম উজ্জল , সম্মানিত সদস্য ইসরাফিল হোসেন, সানোয়ার হোসেন, সোহানুর রহমান , মাস্টার সাইফুল।
ইতোপূর্বে ইউএনও মহোদয় বাগেরহাট সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit

