ডার্ক মোড
Wednesday, 25 November 2026
ePaper   
Logo
সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীতে শেষ হলো রাস উৎসবশুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে শত শত পুণ্যার্থীর সমাগম

সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীতে শেষ হলো রাস উৎসবশুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে শত শত পুণ্যার্থীর সমাগম

অলিউল্লাহ্ ইমরান, বরগুনা
সাগরে পুণ্যস্নান, প্রার্থনা ও ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব।
 
মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যের আলো ফোটার আগেই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে সমবেত হতে থাকেন শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ব্রহ্ম মুহূর্তে সূর্যদেবকে প্রণাম ও উলুধ্বনি দিয়ে সাগরে পুণ্যস্নানে নামেন পুণ্যার্থীরা। পুণ্যলাভের আশায় এবং প্রয়াত স্বজনদের আত্মার শান্তি কামনায় সাগরপাড়ে প্রার্থনা করেন তাঁরা।
 
এ সময় পুণ্যার্থীরা মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে গঙ্গাদেবীর উদ্দেশে অর্ঘ্য নিবেদন করেন। পরে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় উৎসবের আনুষ্ঠানিকতা।
 
উৎসব উপলক্ষে বরগুনা জেলার বিভিন্ন স্থান ছাড়াও দূরদূরান্ত থেকে শত শত পুণ্যার্থী, দর্শনার্থী ও পর্যটক শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে আসেন। তাঁদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সৈকত এলাকা। রাস উৎসব ঘিরে ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব হলেও শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের রাস উৎসব এখন সর্বজনীন লোকজ উৎসবে পরিণত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্য ধর্মের মানুষও এ উৎসবে অংশ নিয়ে আনন্দ উপভোগ করেন।
 
এর আগে, আগের দিন রাতে তালতলী শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে কীর্তন ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
 
রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি রতন বিশ্বাস বলেন, এবারও শত শত নারী-পুরুষ পুণ্যার্থী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে পুণ্যস্নানে অংশ নিয়েছেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উৎসবটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন