ডার্ক মোড
Tuesday, 28 July 2026
ePaper   
Logo
মাধবদীতে ডাকাতিসহ হত্যায় জড়িত সাত ডাকাত গ্রেফতার

মাধবদীতে ডাকাতিসহ হত্যায় জড়িত সাত ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নরসিংদী

নরসিংদী সদর উপজেলার মাধবদী বলভদ্রদী গ্রামের মিলন মিয়ার বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় পুলিশ ৭ ডাকাতকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। আজ ২৮ জুলাই বিকালে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুক এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই ভোর রাতে ৯/১০ জনের একদল ডাকাত নরসিংদী সদর থানার নূরালাপুর ইউনিয়নের বলভদ্রদি গ্রামের মিলন মিয়ার বাড়িতে ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে চলে যায়। ডাকাতদের বাধা দিতে গিয়ে মিলন মিয়ার বড়ভাই শাহজাহান মিয়া ডাকাতদের হাতে নিহত হয়। চাচা মোঃ সুরুজ মিয়া আহত হন। পুলিশ তথ্য প্রযুক্তি মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত ডাকাতদের গ্রেফতার করে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উল্লাহ ফয়সল জানায়, গ্রেফতারকৃত এই ডাকাত দলের বেশ কয়েকজন সদস্য ইতঃপূর্বে ১১/০৭/২০১৬খ্রিঃ তারিখে মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়নের খড়িয়া এলাকায় সংঘটিত ডাকাতি মামলা (মামলা নং- ১৮, তারিখ: ১১/০৭/২০২৬খ্রিঃ; তদন্তকারী কর্মকর্তা: এসআই/আব্দুল বারেক হাওলাদার) এবং গত ২৮/০৭/২০২৬খ্রিঃ তারিখে মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের কোতোয়ালিরচর এলাকায় সংঘটিত দিগন্ত হত্যা মামলার (মামলা নং-৩২, তারিখ:৩০/০৬/২০১৬ খ্রিঃ; তদন্তকারী কর্মকর্তা: এসআই/শাহীন) এজাহারনামীয়/জড়িত আসামী।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো: ১. আশিক আহমেদ (২৩), পিতা- শাহজাহান মিয়া, মাতা- হাজেরা বেগম, সাং- খড়িয়া উত্তরপাড়া, থানা- মাধবদী। ২. জুবায়ের হোসেন (২০), পিতা- হাসান আলী, মাতা- নার্গিস বেগম, সাং- খড়িয়া দক্ষিণপাড়া, থানা- মাধবদী। ৩. মোঃ ফারুক মিয়া (৩০), পিতা- হানিফ মিয়া, মাতা হাসিনা বেগম, সাং- চর ভাসানিয়া, থানা- মাধবদী । ৪. মোঃ সুজন মিয়া (২৫), পিতা- মোঃ ইসলামউদ্দিন, মাতা- মোসাঃ ফাতেমা, সাং- খড়িয়া উত্তরপাড়া, থানা- মাধবদী। ৫. মোজাহিদ রহমান অপু (২২), পিতা- আব্দুল আউয়াল, মাতা- আয়েশা বেগম, সাং- খড়িয়া উত্তরপাড়া, থানা- মাধবদী। ৬. রোমান (২৮), পিতা- আলমগীর হোসেন, মাতা- আকলিমা বেগম, সাং- যুগাইদা, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ ৭. মোঃ হৃদয় মিয়া (২২), পিতা- হানিফ সর্দার, মাতা- রাজিয়া বেগম, সাং- জয়নগর, থানা- কাজীরহাট, জেলা- বরিশাল। (বর্তমান ঠিকানা: সাং- আমলাপুর, লতিফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ)।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন