ডার্ক মোড
Saturday, 15 August 2026
ePaper   
Logo
পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন   

পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন  

টিএ পান্না, রোভিংকরেসপন্ডেন্ট ,ঈশ্বরদী

শনিবার সকালে পাকশী রেলওয়ে জেলা পুলিশ লাইনে পুলিশ সুপার কার্যালয়ের উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না, সিনিয়র সাংবাদিক এস এম রাজা, সাংবাদিক মাহবুবুল হক, অহিদুল ইসলাম, শিশির, মাহমুদ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান গত এক বছরে রেলওয়ে পুলিশের বিভিন্ন অভিযানের সাফল্য তুলে ধরেন। তিনি জানান, ইয়াবা, হেরোইন ও ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার, মাদক মামলার আসামি গ্রেফতার এবং মোট মামলার পরিসংখ্যান নিয়ে বিস্তারিত তথ্য দেন।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মোট গ্রেফতার ৮৯ জন, মাদক কারবারির বিকরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) ১২টি,উদ্ধারকৃত মাদকের মধ্যে গাঁজা ৪১ কেজি,

হেরোইন ৪ কেজি ৬০০ গ্রাম,ইয়াবা ৫২৮ পিস, নেশাজাতীয় ইনজেকশন (এ্যাম্পল) ১,১২৬টি,ট্যাপেন্টাডল ট্যাবলেট ৪০২টি,কোডিনযুক্ত এসকফ সিরাপ ৬৪০ বোতল,ফেন্সিডিল ১৫০ বোতল,দেশীয় মদ ১৩ বোতল,কোডিন ফসফেট চোকো ৩০ বোতল ও কোডিনযুক্ত এমকে ড্রাইল ৩০ বোতল।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩,৭৪,৪৭,৮০০ টাকা।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, "রেলওয়ে পুলিশের জনবল খুবই কম। আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে জরুরি ভিত্তিতে পুলিশ সদস্য বৃদ্ধি এবং থানা ও ফাঁড়ির সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে।" তিনি মাদকমুক্ত রেলওয়ে এলাকা গড়তে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন। ডেট-১৫-০৮-২৬

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন