ডার্ক মোড
Wednesday, 28 October 2026
ePaper   
Logo
ন্যায্যতা ও যোগ্যতার বদলে দলীয়করণ চলছে”—এমপি ইজ্জত উল্লাহ

ন্যায্যতা ও যোগ্যতার বদলে দলীয়করণ চলছে”—এমপি ইজ্জত উল্লাহ

আসাদুজ্জামান ফারুকী 
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা
 
ন্যায্যতা ও যোগ্যতার বদলে সারের ডিলার নিয়োগ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের বেতনের কমিটি গঠনেও দলীয়করণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি বলেন, মাদ্রাসার কমিটিগুলো ভেঙে নিজেদের দলের লোকদের অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। “আমরা এজন্য ২৮ অক্টোবর রক্ত দেইনি।”
 
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কলারোয়া উপজেলা চত্বরে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় লগি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ কামারুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী, ইউনিট সদস্য মাওলানা মো. ওমর আলী, পৌর জামায়াতের আমির অধ্যাপক ড. ইউনুস আলী বাবু ও সেক্রেটারি মো. আলমগীর হোসেন।
 
সমাবেশে বক্তারা ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার, ঘুষ-দুর্নীতি বন্ধ এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কলারোয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।###

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন