ডার্ক মোড
Monday, 27 July 2026
ePaper   
Logo
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী “রক্তারে জুলাই” পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার

নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী “রক্তারে জুলাই” পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার

নীলফামারী সংবাদদাতা : জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলে নীলফামারী সরকারি কলেজে দুই দিন ব্যাপী চিত্রপ্রদর্শনী “রক্তারে জুলাই” পরিদর্শন করেছেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্য মাওলানা আব্দুস সাত্তার।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখা আয়োজিত চিত্রপ্রদর্শনীর শেষ দিনে আজ সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় পরিদর্শনে আসেন সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি সেলিমুদ্দিন,সেক্রেটারি সিরাজুল ইসলাম সোহাগ, নীলফামারী সরকারি কলেজ শাখার সভাপতি মুসা ইসলাম ও সেক্রেটারি শওকত স্বপনসহ ¯’ানীয় জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।
চিত্রপ্রদর্শনীতে ২০০৬ সাল থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার নানা চিত্র প্রদর্শিত হয়। নেতৃবৃন্দ প্রদর্শনীটির প্রতিটি অংশ ঘুরে ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে সংপ্তি বক্তব্যে সংসদ সদস্য অধ্য মাওলানা আব্দুস সাত্তার বলেন জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়ে দেশকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি আহত ও নিহতদের পরিবারের উপযুক্ত কর্মসং¯’ানের ব্যব¯’া করতে হবে।
তিনি বলেন আরো বলেন বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তালবাহানা শুরু করেছেন। তারা জুলাই সনদ নিয়ে এখন ভিন্নমত পোষন করছেন এবং গণভোটের রায়কে মানছেন না। দেশের মানুষের প্রত্যাশা পূরণে অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন