ডার্ক মোড
Friday, 10 July 2026
ePaper   
Logo
কলাপাড়ায়  মাদকের হটস্পট গুলোতে অভিযানের দাবিতে মানববন্ধন, সমাবেশ

কলাপাড়ায় মাদকের হটস্পট গুলোতে অভিযানের দাবিতে মানববন্ধন, সমাবেশ

 

 

গোফরান পলাশ , কলাপাড়া ( পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকের হটস্পট গুলোতে কম্বিং অপারেশনের  দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। রবিবার বেলা সাড়ে ১১টায় মাদক কারবারী ও মাদক সেবীদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে কলাপাড়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চম্পাপুরের স্থানীয় বাসিন্দা, ছাত্র জনতা এ মাদক বিরোধী সমাবেশের আয়োজন করে। এতে অংশ নেয় বিভিন্ন স্কুল,  কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

চম্পাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৌরভ আহমেদ শুভ'র সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম,  চম্পাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমতাজুর রহমান কোয়েল, যুবদলের সদস্য সচিব  আসাদুজ্জামান হাওলাদার,  ধানখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাব্বি মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ। 

 

সমাবেশে বক্তারা বলেন, উপজলার চম্পাপুর ও ধানখালী এখন মাদকসেবী ও বিক্রেতাদের নিরাপদ ঘাঁটি। প্রশাসন অভিযান চালিয়ে দু'একজনকে আটক করলেও প্রভাবশালী মাদককারবারীরা আছে ধরা ছোঁয়ার বাইরে ।  তাই যুব সমাজকে বাঁচাতে কলাপাড়ার মাদকের হট স্পটগুলোতে কম্বিং অপারেশন চালানোর দাবি জানান তারা।

 

সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন